সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা

2026-06-15T14:15:10+00:00
2026-06-15T14:15:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ৪১)
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
X

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস বেপারী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মনিরুজ্জামান। সবায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং তথ্য যাচাই করে প্রচারের মাধ্যমে একটি সুস্থ ও দায়িত্বশীল সমাজ গঠন সম্ভব। এ বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy