ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে Prise কর্মসূচির শিক্ষার্থীদের সনপত্র বিতরণ করা হয়েছে।সোমবার (১৫ জুন)বেলা ১১ টায় ধামইরহাট

2026-06-15T15:40:45+00:00
2026-06-15T15:40:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৭৮)
ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ
X

ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে সনদপত্র বিতরণ

নওগাঁর ধামইরহাটে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনে  Prise কর্মসূচির শিক্ষার্থীদের সনপত্র বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৫ জুন) বেলা ১১ টায় ধামইরহাট সরকারি এমএম ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার। 

ফার্নিচার নির্মাণ, মোটরসাইকেল মেরামত, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং, টেইলারিং ইত্যাদি ট্রেডের উপর দক্ষতা অর্জনে ৭৫ জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়। 

ব্র্যাক এর সহযোগিতায় "ঘাঁসফুল" এর বাস্তবায়নে সনদ প্রদান অনুষ্ঠানে কারিগরি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন ও বাস্তব জীবনে দক্ষতার ভূমিকা সম্পর্কে  বক্তব্য প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, ঘাষফুল এনজিও'র উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু, জোনাল ম্যানেজার আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার আল হাসান মাহমুদ, ধামাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক।

ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য তুলে ধরেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম। 

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রশিক্ষক মাস্টার কার্ড পার্সন (MCP) আব্দুল কাদের এবং শিক্ষানবিশ আসমাউল হুসনা তাদের প্রশিক্ষণ ও কাজে বাস্তবায়ন বিষয়ে সুযোগ- সুবিধা পাওয়ার প্রত্যাশা তুলে ধরেন। উপ-পরিচালক জয়ন্ত কুমার বসু তাদেরকে নিয়মের মধ্যে থেকে সাধ্যমত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy