জিজি প্যানেলের বিরুদ্ধে আইটিইটিকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার অভিযোগ

বুটেক্স প্রতিনিধি

শিক্ষা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এলামনাই সংগঠন ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারর্স টেকনোলজিস্ট (ITET)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জিজি প্যানেলের বিরুদ্ধে আইটিইটিকে

2026-06-15T15:58:20+00:00
2026-06-15T15:58:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জিজি প্যানেলের বিরুদ্ধে আইটিইটিকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার অভিযোগ
বুটেক্স প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম   (ভিজিট : ৬৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এলামনাই সংগঠন ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারর্স টেকনোলজিস্ট (ITET)-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জিজি প্যানেলের বিরুদ্ধে আইটিইটিকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণার অভিযোগ করেছেন ইউনাইটেড কাউন্সিল প্যানেল।

নির্বাচন কমিশন বরাবর অভিযোগ পত্রে ৫টি বিষয়ে অভিযোগ করে ইউনাইটেড কাউন্সিল প্যানেল।

অভিযোগ পত্রে আইটইটির অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সম্পাদক একেএম মহসীন একাধারে জিজি প্যানেলের হয়ে প্রচারণা করছেন পাশাপাশি উক্ত প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন যা স্পষ্ট ভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে সন্দেহের জন্ম দিয়েছে বলে দাবি করেছেন।

আইটিইটির গঠনতন্ত্র অনুসারে অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান কাজ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন এবং নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু নির্দিষ্ট প্যানেলের হয়ে প্রচারণায় অংশ নিয়ে সাধারণ সম্পাদক কার্যত গঠনতন্ত্র পরিপন্থী কাজ করেছেন বলেও দাবি করেছেন।

তাছাড়াও গঠনতন্ত্রে স্পষ্টভাবে নির্বাচনে রাজনৈতিক নেতার সংশ্লিষ্টতা নিষিদ্ধ থাকলেও ইঞ্জি. সানজিদা ইসলাম তুলি এমপির সংশ্লিষ্টতা নিয়েও অভিযোগ পত্রে উল্লেখ করেছেন।

এছাড়াও অভিযোগ পত্রে নির্বাচন কমিশনারের কাছে নতুন ভোটার তালিকা প্রদানের আবেদন জানিয়েছেন। 

উল্লেখ্য, আগামী ২৬ জুন অনুষ্ঠিত হতে যাওয়া আইটিইটি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিযোগিতা করছে ইউনাইটেড কাউন্সিল ও জিজি প্যানেল নামের দুইটি প্যানেল ৷





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy