যশোরে ভোক্তা অধিকারের অভিযান

শহিদ জয়, যশোর

সারাবাংলা

যশোর শহর ও মনিরামপুর উপজেলায় পৃথকপৃথকঅভিযানে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয়

2026-06-15T16:21:44+00:00
2026-06-15T16:21:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ভোক্তা অধিকারের অভিযান
শহিদ জয়, যশোর
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২১ পিএম   (ভিজিট : ২৪)
যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা
X

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে এক লাখ টাকা জরিমানা

যশোর শহর ও মনিরামপুর উপজেলায় পৃথক পৃথক অভিযানে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৫ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা করা হয়।

অভিযানকালে যশোর শহরের মুজিব সড়কের ঝটপট ফাস্টফুড প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া মনিরামপুর উপজেলার আজমীর বেকারিকে ২০ হাজার টাকা, রাফি-সিমাম বেকারিকে ১০ হাজার টাকা এবং বনফুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে প্রতিষ্ঠানের খাদ্যপণ্যের মান, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং মূল্যতালিকা যাচাই করা হয়। অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy