যুবদল নেতা খুন: হত্যাকারীদের গ্রেপ্তারে ‘আল্লাহর রহমত’ লাগবে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাউজান উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে যুবদল নেতাকে হত্যার ঘটনায় জড়িতরা শনাক্ত হলেও তাদের গ্রেপ্তারে ‘একটু সময় লাগতে পারে’

2026-06-15T16:45:17+00:00
2026-06-15T16:45:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুবদল নেতা খুন: হত্যাকারীদের গ্রেপ্তারে ‘আল্লাহর রহমত’ লাগবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৪৩)
খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ
X

খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ

রাউজান উপজেলার চৌমুহনী বাজারে প্রকাশ্যে যুবদল নেতাকে হত্যার ঘটনায় জড়িতরা শনাক্ত হলেও তাদের গ্রেপ্তারে ‘একটু সময় লাগতে পারে’ বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা হয়নি। 

এর আগে, গত শনিবার দুপুরে পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যা করা হয়। ওই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। রোববার ময়নাতদন্ত শেষে মাসুদুলকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম সোমবার দুপুরে বলেন, “এখনও পর্যন্ত মামলা করতে উনার পরিবারের কেউ থানায় আসেননি। আসলেই আমরা মামলা নেব। ঘটনায় জড়িত ছয়জনকে শনাক্ত করা হয়েছে। তবে তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।”

জড়িতদের নাম-পরিচয় জানতে চাইলে ওসি সাইফুল ইসলাম বলেন, “জড়িতরা গ্রেপ্তার হলে আমরা নিশ্চিত করতে পারব। বিষয়টি পুরোপুরি উদঘাটন হলে তখন জানাব।”

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুদুল হত্যার বিষয়ে এসপি মাসুদ আলমের কাছে সাংবাদিকরা জানতে চান।

জবাবে পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “রাউজানের ঘটনার বিষয়ে ফেইসবুক বা সোশাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন। ঘটনার পরপরই আমরা এগুলো (ভিডিও) সবই কালেক্ট করেছি। এগুলো আমাদের কাছে সব আছে। যারা এই ঘটনার সাথে সরাসরি জড়িত, তাদের সবাইকে আমরা শনাক্ত করেছি। তারা সবাই ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বিভিন্ন সময় আমাদের কাছে ধরাও পড়েছে। পরে আবার বারবার জামিন হয়ে এসেছে।”

তিনি বলেন, “এখন একটাই বাকি, সেটা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরা এখনো তাদের গ্রেপ্তার করতে পারি নাই। আমরা শতভাগ আন্তরিকতার সাথে এবং যত চেষ্টা করা লাগে আমরা করব। তবে এটা একটু সময় লাগতে পারে। কারণ সেখানকার প্রাকৃতিক যে বৈশিষ্ট্য এবং এটার যে সুবিধা, তারা পেয়ে থাকে। এই সুবিধা বারবার তারা গ্রহণ করে।”

হত্যাকাণ্ডের পরই অভিযান চালানোর কথা জানিয়ে জেলা পুলিশের প্রধান কর্মকর্তা মাসুদ আলম বলেন, ওইদিনই আমরা পাহাড়ের ভেতরে চলে গিয়েছিলাম। অনেক জায়গা আমরা ঘুরে আসছি। আসলে স্পেসিফিক তথ্য ছাড়া এটা করা একেবারে ডিফিকাল্ট।

“তারপরে আল্লাহর রহমত লাগবে। আমাদের কপালও ভালো লাগবে। আপনাদের সবার সহযোগিতা লাগবে। যত বড়ই সন্ত্রাসী হোক, আমাদের কোনো ছাড় নাই। আমরা একটা মেসেজ দিতে চাই, একজন অপরাধ করবে আর করে সে পার পেয়ে যাবে—এটা ধারণা পোষণ করার কোনো সুযোগ নাই। এবং এই সুযোগ দেবও না আমরা।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy