সাঁথিয়ায় বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের সোনাকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি

2026-06-15T19:16:00+00:00
2026-06-15T19:16:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাঁথিয়ায় বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৭:১৬ পিএম   (ভিজিট : ৪৯)
সাঁথিয়ায় বাড়িঘর ভাঙচুর
X

সাঁথিয়ায় বাড়িঘর ভাঙচুর

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের সোনাকান্দা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বাড়িঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

গত ১৪ জুন সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল আলীম (৩২) বাদী হয়ে সাদ্দাম হোসেন (২৮) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিবাদী সাদ্দাম হোসেন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র, লোহার রড ও কুড়াল নিয়ে আব্দুল আলীমের বাড়িতে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রাণভয়ে বাড়ির লোকজন পালিয়ে গেলে বিবাদীরা বসতবাড়ি ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় আব্দুল আলীমের চিৎকারে রওশনা মাস্টারসহ স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী আব্দুল আলীম বলেন, তারা আমার বাড়িঘর ভাঙচুর করেছে। প্রাণের ভয়ে আমি দীর্ঘদিন নিজের বাড়িতে যেতে পারছি না। তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, আমি এর উপযুক্ত বিচার চাই।

অন্যদিকে, অভিযুক্ত সাদ্দাম হোসেন ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে আমার কোনো পূর্ব শত্রুতা নেই, তবে জমি নিয়ে একটি মতবিরোধ আছে। সে আমার কাছে জায়গা বিক্রি করলেও তা বুঝিয়ে দিচ্ছে না। উল্টো মামলার হুমকি ও টালবাহানা করছে। আমি তার বাড়িঘর ভাঙচুর করিনি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy