প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৩২ পিএম (ভিজিট : ৪৩)

X
চোখের চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী
রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার এবং বাংলাদেশ নাথ কল্যান সমিতির যৌথ উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুইশতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দিনব্যাপী উপজেলার তিনটহরীতে প্রতিষ্ঠিত ঋষি শ্রীশ্রী বাবা যোগানন্দ ভারতী সিদ্ধাশ্রম প্রাঙ্গণে রয়েল কমিউনিটি চক্ষু হাসপাতালে এন্ড ফ্যাকো সেন্টারের চেয়ারম্যান লায়ন ডা. নারায়ণ চন্দ্র নাথের সহযোগিতায় এবং পূর্ণরাজ ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ চিকিৎসা সেবা প্রদান করেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. সায়েম।
এসময় বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া, চোখে ছানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক।
কার্যক্রমে অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংস্কৃতি ও প্রাচ্যবিদ্যা প্রচার পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মিলন চন্দ্র দেবনাথ, সিদ্ধাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডা. মিলন কান্তি দে, সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমার শীল, বিশিষ্ট শিক্ষানুরাগী অজিত কুমার নাথ ও সনাতন সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব আশিষ বরণ সেনসহ স্থানীয় সনাতনী নেতৃবৃন্দ।