শার্শা কলেজের পক্ষ থেকে ২৫ শিক্ষার্থীকে সম্মাননা

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে শার্শা উপজেলা কলেজ।সোমবার

2026-06-15T20:44:46+00:00
2026-06-15T20:44:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শা কলেজের পক্ষ থেকে ২৫ শিক্ষার্থীকে সম্মাননা
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৮১)
শার্শা কলেজের পক্ষ থেকে ২৫ শিক্ষার্থীকে সম্মাননা
X

শার্শা কলেজের পক্ষ থেকে ২৫ শিক্ষার্থীকে সম্মাননা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী ২৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে শার্শা উপজেলা কলেজ। 

সোমবার (১৫ জুন) কলেজ মিলনায়তনে আয়োজিত "কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬" অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা কলেজের অধ্যক মোঃ হাসানুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফজলে ওয়াহিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কলেজের প্রতিষ্ঠাতা ও শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জনাব মোঃ খায়রুজ্জামান মধু। তিনি কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সমবায় কর্মকর্তা জনাব মোঃ আব্দুর রাশেদ,উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও সহকারী অধ্যাপক মামুনুর রশীদ ।

এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জনকারী ২৫ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া ‘২৪-এর রঙে’ শীর্ষক গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় খুলনা বিভাগে তৃতীয় স্থান অর্জন করায় শার্শা উপজেলা কলেজের তিনজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট এবং নগদ ৫ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা শিক্ষার্থীদের এই অর্জনকে কলেজের গৌরব হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy