প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৩৬ পিএম (ভিজিট : ৪৯)

X
রাজবাড়ীতে দিন দিন জনপ্রিয় হচ্ছে ফুটব্যাগিং পদ্ধতি
বিশ্বের বিভিন্ন দেশে কৃষিতে এ পদ্ধতি ব্যবহার হয়। বাংলাদেশের কৃষিতে এপ্রযুক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফুটব্যাগিং দুই লেয়ারের একটা কাগজ,ওপরে মোম পালিশ করা থাকে ভিতরে কার্বন এর লেয়ার থাকে ফলে ভিতরে ফলে পোকামাকড় আক্রমন করতে পারে না এবং ফলের রং অনেক সুন্দর হয়। এই ব্যাগ প্রতিপিস দাম প্রায় ৫ টাকা তবে বেশি ক্রয় করলে দাম টা কম পড়বে। একটু যত্ন করে ব্যবহার করলে একটি ব্যাগ দুই বা ৩ বারও ব্যবহার করা যায়।
বালিয়াকান্দির তরুণ উদ্যোক্তা এনামুল হক সজিব এ প্রযুক্তি ব্যবহারে আম বাগান করে ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
২০১৭ শিক্ষা জীবন শেষ করে চাকরির পিছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোগক্তা। ইতিমধ্যে তার সাফল্য দেখে অনেকে আগ্রহী হচ্ছেন কৃষি উদ্যোগক্তা হওয়ার। এনামুল হক সজিব কৃষি পেশার সাথে সম্পৃক্ত হওয়ার পরে মায়ের পরামর্শ ২ একর জমিতে করেন মিশ্র আম বাগান। বিভিন্ন প্রজাতির ৪ শতাধিক আম গাছ রয়েছে তার বাগানে এর মধ্যে বারি ৪, বেনানা, কাটিমোন, হাড়িভাড়া উল্লেখযোগ্য। রাসায়নিক বিষমুক্ত ও ভেজাল আম ভোক্তা পর্যায়ে পৌছে দিতে তিনি তার আম বাগানে ব্যবহার করেছে ফুট ব্যাগিং পদ্ধতি ও ফেরামন ফাদ। বিষমুক্ত আম তার বাগান থেকেই ক্রয় করছেন ক্রেতারা।
উদ্যোক্তা এনামুল হক সজিব বলেন, ফুট ব্যাগিং ও ফেরামন ফাদ পদ্ধতি বাগানে ব্যবহার করলে কীটনাশক খরচ কমে যায় এতে লাভের পরিমান বেশি হয় এবং বিষমুক্ত ফল পাওয়া যায়। আমি চেষ্টা করছি বিষমুক্ত প্রাকৃতিক ফল ভোক্তা পর্যায়ে পৌছাতে।
দর্শনার্থী মো কামরুল চিশতি বলেন, সজিব এর বাগানে বিষমুক্ত ভাবে আম চাষ হচ্ছে এই বাগানের আম সম্পূর্ণ বিষমুক্ত ও স্বাস্থ্য সম্মত। তার বাগান দেখে আমিও বাগান করার চিন্তা করছি। পাশাপাশি যারা শিক্ষিত বেকার আছে তারা ঘরে বসে না থেকে এনামুল এর মতো কৃষি উদ্যোগক্তা হলে বেকারত্ব দূর হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন বালিয়াকান্দিতে বিভিন্ন ফলের আবাদ বিশেষ করে আম এর আবাদ বৃদ্ধি পাচ্ছে। কিভাবে জৌব ও নিরাপদ উপায়ে কিভাবে আম উৎপাদন করা যায় আমরাও কৃষকদের উদ্ভুদ করছি। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের প্রশিক্ষন দিচ্ছি, তারই ধারাবাহিকতায় আমাদের কৃষক সজিব গত দুইবছর যাবত ব্যাগিং এর মাধ্যমে আম। আবাদ করছেন এতে তিরি সফলতা পাচ্ছেন এবং কীটনাশক মুক্ত আম পাওয়া যাচ্ছে এতে করে মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে পরিবেশের সুরক্ষা নিশ্চিত হচ্ছে, এবং তার উৎপাদন খরচ ও কমছে। আমাদের বিভিন্ন কৃষ এলোমেলোভাবে বিভিন্ন কীটনাশক ব্যবহার করে এতে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পায় একই সাথে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায় পরিবেশের ক্ষতি হয়। আমি আশা করছি আমাদের সজিব সহ আরো কয়েক জায়গা ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন হচ্ছে, তাদের দেখাদেখি আমাদের আশেপাশে কৃষকরাও উদ্ভুধ হবে এতে আমরা নিরাপদ পুষ্টি সমৃদ্ধ ফল আমরা পাব।