নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানী

নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে তিন জনের

2026-06-16T10:13:42+00:00
2026-06-16T10:13:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:১৩ এএম   (ভিজিট : ৭০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নারায়ণগঞ্জের মদনপুরে একটি বাসায় আগুনের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এক দিনে তিন জনের মৃত্যুসহ একই পরিবারের চার জনই মারা গেলেন।

সোমবার (১৫ জুন) ভোরে আলী আহমেদ মান্নান (৫০), সকাল পৌনে ১০ টায় মো. সায়েম (১৯) এবং রাত পৌনে ১১টায় মীমের (১৩) মৃত্যু হয়। গত ১২ জুন দুপুর দেড়টায় মারা গেছেন সুলতানা (৩৫)। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

শাওন বিন রহমান জানান, গত ১১ জুন ভোরে নারায়ণগঞ্জ মদনপুর একটি বাসায় আগুনের ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাচজন দগ্ধ হয়। তাদের ভোরে জাতীয় বার্ন ইনিস্টিউটের আনা হয়। এদের মধ্যে হযরত আলী নামে এক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। একই পরিবারের চারজন চিকিৎসাধীন ছিলেন।

দগ্ধ সবার অবস্থাই ছিল আশঙ্কাজনক। দগ্ধের মধ্যে আলী আহমেদ মান্নানের শরীরের ৩৫ শতাংশ, সুলতানার ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ ও মীমের ৪১ শতাংশ দগ্ধ হয়েছিল।

তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy