জামালপুরে ৫ নারীসহ ৭ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরে ৫ নারীসহ ৭ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট

2026-06-16T10:31:39+00:00
2026-06-16T10:31:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে ৫ নারীসহ ৭ মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৩১ এএম   (ভিজিট : ৩৪)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরে ৫ নারীসহ ৭ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ এ দণ্ডাদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মাদক বিক্রির হটস্পট জামালপুর জংশন রেলওয়ে কলোনিতে জেলা প্রশাসন, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হেরোইন, গাঁজা ও অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সহ ৭ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত মাদক কারবারি নাজমা বেগম, রশিদা বেগম ও সুমন মিয়াকে ৬ মাস করে এবং শিউলি বেগম, নিলু বেগম, সুমি বেগম ও মোবারক হোসেনকে ৩ মাস করে কারাদণ্ড দেন। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্তদের রাতেই জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জামালপুর ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy