গোপালগঞ্জে এআই কর্মশালা ও পুরস্কার বিতরণ

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সেবার মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা

2026-06-16T10:33:47+00:00
2026-06-16T10:33:47+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে এআই কর্মশালা ও পুরস্কার বিতরণ
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৩৩ এএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি সেবার মান উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ব্যবহার বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) জেলা প্রশাসন, গোপালগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মশালায় সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগ, জনসেবার গুণগত মান বৃদ্ধি এবং সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও দক্ষ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. কে. এম. ফয়জুল বারী। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালা শেষে জেলা ক্রীড়া অফিস, গোপালগঞ্জের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ।

সাঁতার প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

জেলা প্রশাসনের প্রযুক্তিনির্ভর জনসেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মের ক্রীড়া চর্চা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy