শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

শার্শা (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের শার্শায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সামাজিক

2026-06-16T12:56:16+00:00
2026-06-16T12:56:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা
শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ৬৪)
শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা
X

শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

যশোরের শার্শায় কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়নে ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় শার্শা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।

সভায় কিশোর-কিশোরী ক্লাবগুলোর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ বিকাশে ক্লাবের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, কিশোর-কিশোরীদের সুস্থ মানসিক ও সামাজিক বিকাশে এসব ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা কিশোর-কিশোরীদের জন্য নিরাপদ ও ইতিবাচক সামাজিক পরিবেশ নিশ্চিত করতে ক্লাবভিত্তিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর মতামত প্রদান করেন।

সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম. শাখির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক প্রতিনিধি,স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy