বাহুবলে কবরস্থানের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের বাহুবলে কবরস্থানের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।সোমবার সন্ধ্যা থেকে রাত

2026-06-16T14:21:40+00:00
2026-06-16T14:21:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাহুবলে কবরস্থানের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২:২১ পিএম   (ভিজিট : ৪৩)
বাহুবলে কবরস্থানের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ২
X

বাহুবলে কবরস্থানের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের  বাহুবলে কবরস্থানের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষে দুইজন নিহত এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

নিহত সেলু মিয়া (৫০) ও হেলাল মিয়া (২৭) উপজেলার আদিত্যপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হারিছপুর থেকে আদিত্যপুরে নতুন বসতি গড়া কয়েকটি পরিবারের কবরস্থানের রাস্তায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত। এর জেরে সোমবার বিকেলে হারিছপুরের মোশাহিদ মিয়া ও আদিত্যপুরের জাহিদ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে ভাংচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মীমাংসার উদ্যোগ নেয়।

বাহুবল মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, প্রথম দফার সংঘর্ষের পর রাত আটটায় উভয় পক্ষকে থানায় ডেকে মীমাংসার কথা ছিল। কিন্তু পুলিশ সরে যাওয়ার পর সন্ধ্যায় বাহুবল বাজারে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়ায়। এতে সেলু মিয়াসহ আরও ২০ জন আহত হন। পরে সংঘর্ষ গ্রামেও ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। 

স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আলাউদ্দিন আহমেদ বলেন, সেলু মিয়ার পিঠে গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত অভ্যন্তরীণ রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy