হরিণাকুণ্ডে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা

হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ‘বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার’

2026-06-16T15:25:56+00:00
2026-06-16T15:25:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরিণাকুণ্ডে টেকসই কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা
হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ৩৬)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ‘বায়োপেস্টিসাইডের (জৈব বালাইনাশক) ব্যবহার’ বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে সোমবার সকাল ১০টায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কফিল ট্রেডার্সের কৃষিবিদ মো. হামিদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ অঞ্চলের আরএসএম আক্তারুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঝিনাইদহের টিএসও মো. জাকির হোসেন। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামাল উদ্দিন মোল্লা।

কর্মশালায় বক্তারা নিরাপদ ফসল উৎপাদন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক কীটনাশকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। পাশাপাশি এর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত স্থানীয় কৃষক ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা কর্মশালা থেকে বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

এছাড়াও ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের চুয়াডাঙ্গা-১ অঞ্চলের আরএসএম নিজ কোম্পানির বিভিন্ন ফসল ও কৃষিপণ্য বিষয়ে বিপণনসংক্রান্ত বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় প্রায় অর্ধশতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

উপস্থিত কৃষকরা বলেন, “এতদিন আমরা ফসলে অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহার করতাম, যার খরচ যেমন বেশি ছিল, তেমনি তা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর ছিল। আজকের এই কর্মশালা থেকে আমরা বায়োপেস্টিসাইড বা জৈব বালাইনাশকের কার্যকারিতা সম্পর্কে অনেক নতুন বিষয় জানতে পেরেছি। পরিবেশ ও নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় এখন থেকে আমরা জমিতে জৈব বালাইনাশক ব্যবহারে আরও সচেতন হব।”

কৃষকরা এ ধরনের সময়োপযোগী ও তথ্যবহুল কর্মশালা নিয়মিত আয়োজনের জন্য ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এবং উপজেলা কৃষি অফিসকে ধন্যবাদ জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy