প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৩:৪০ পিএম (ভিজিট : ৩৫)

X
ছবি: প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী থেকে মো. আব্দুল্লাহ (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খোয়াই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
মৃত আব্দুল্লাহ উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, গত শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আব্দুল্লাহ। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার চার দিন পর তার মরদেহ নদীতে ভেসে ওঠে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “নদী থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের শনাক্তকরণের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”