প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৪:৫০ পিএম (ভিজিট : ১৬৭)

X
আখাউড়ায় নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লিটন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান নাছরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক শাহদাত হোসেন লিটন।
রোববার (১৪ জুন) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা বিদ্যালয় পরিদর্শক শাখা থেকে জারিকৃত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৪(১০) ধারার আলোকে বিদ্যালয়টির জন্য ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাহদাত হোসেন লিটন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন সহকারী শিক্ষক কাজী সাফিয়া খাতুন , অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ গিয়াস উদ্দিন এবং সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, স্মারক জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাস পর্যন্ত এডহক কমিটির মেয়াদ বলবৎ থাকবে। এ সময়ের মধ্যে বিধি মোতাবেক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে শাহদাত হোসেন লিটন মনোনীত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।