সখীপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

সারাবাংলা

সখীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।আজ মঙ্গলবার (১৬ জুন) উপজেলার

2026-06-16T17:36:33+00:00
2026-06-16T17:36:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সখীপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার
সখীপুর (টাঙ্গাইল) প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৩১)
সখীপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার
X

সখীপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার

সখীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) উপজেলার ময়থাচালা ও কচুয়া বেপারীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন সখীপুর উপজেলার ময়থাচালা গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. সুজন (৩৫) এবং একই উপজেলার কচুয়া বেপারীপাড়া এলাকার ছোহরাব আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।

সখীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা আসামিদের বিরুদ্ধে রায় প্রদান করেন।

রায়ে উভয় আসামিকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল-এর সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy