বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০ এর আনুষ্ঠানিক উদ্বোধন

2026-06-16T18:14:26+00:00
2026-06-16T18:14:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৩৮)
বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়
X

বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০" এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কর্মসূচির শুভ সূচনা করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জনাব এম. মঞ্জুরুল করিম রনি।

​সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনাব রনি একটি নিম গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান একটি বারোমাসি আমড়া গাছ রোপণ করেন। কর্মসূচিতে আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।

​উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলে ‘প্রতিটি চারা হোক গ্রিন ক্যাম্পাসের নতুন স্বপ্নের সূচনা’ স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নে আমরা কাজ করছি। তারই অংশ হিসেবে বাউবির মূল ক্যাম্পাসের পাশাপাশি দেশের ১২টি আঞ্চলিক ও ৬৩টি উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।” তিনি এই কার্যক্রমকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি জাতীয় অঙ্গীকার। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি মূল্যবোধ ও সচেতনতা তৈরিরও ক্ষেত্র। বাউবিকে একটি পরিবেশবান্ধব ও টেকসই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।”

​উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান এবং অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া পরিবেশ দিবসের ওপর একটি কবিতা আবৃত্তি করেন উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানু। বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের ডিন স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম আহমেদ হুসেইন।

​অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা সশরীরে উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মের (জুম) মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের সংশ্লিষ্টরা যুক্ত হয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy