সৈয়দপুরে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি সেরু আটক
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৫৯ পিএম (ভিজিট : ৪৪)

X
শমসের আলী সেরু
নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জেলা কার্যালয়ের এক অভিযানে শহরের গোলাহাট এলাকা থেকে সোমবার (১৫ জুন) রাত ১০টার দিকে শমসের আলী সেরু (২৮) নামে এক চিহিৃত মাদক কারবরিীকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ভুবণ চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
এ ব্যাপারে মাদকদ্রব্য ণিযন্ত্রণ আইনে মামলা দেওয়ার পর তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।