ভারি বর্ষণে আনসার একাডেমি থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত রাস্তা পানির নিচে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আজ মঙ্গলবার (১৬ জুন) অতি ভারী বৃষ্টির কারণে ভোর থেকেই পানি জমতে থাকে রাস্তার দুই পাশে। আনসার একাডেমীর

2026-06-16T19:03:39+00:00
2026-06-16T19:52:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভারি বর্ষণে আনসার একাডেমি থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত রাস্তা পানির নিচে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:০৩ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ৭:৫২ পিএম  (ভিজিট : ৮৪)
ভারি বর্ষণে আনসার একাডেমি থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত রাস্তা পানির নিচে
X

ভারি বর্ষণে আনসার একাডেমি থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত রাস্তা পানির নিচে

আজ মঙ্গলবার (১৬ জুন) অতি ভারী বৃষ্টির কারণে ভোর থেকেই পানি জমতে থাকে রাস্তার দুই পাশে। আনসার একাডেমীর কর্তৃপক্ষের অবহেলার কারণে  তলিয়ে যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর শিল্পাঞ্চলসহ শত শত বাড়ি ঘর। এতে দুর্বিসহ জীবনের মধ্যে পড়ে যায় সাধারন খেটে খাওয়া মানুষজন, তলিয়ে যায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান৷ এতে কয়েক কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এলাকার জনগণ।

সরজমিনে গিয়ে দেখা যায়, আনসার একাডেমির তিন নাম্বার গেট সংলগ্ন একটি সুয়ারেজ খালে আনসার একাডেমির কর্তৃপক্ষ  পানি নিষ্কাশনের খালের মুখটিতে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এ পানি জমেছে। খালের আশপাশে মাটি ফেলে খালের মুখ শুরু করার কারণে একটু বেশী বৃষ্টি হলেই খাল দিয়ে আর পানি প্রবাহ হতে পারে না। এতে এলাকায় পানি জমে যায় এবং এলাকার নিন্মাঞ্চল পানিতে তলিয়ে যায়।  

তিন নাম্বার গেটের যে পানি নিষ্কাশনের জন্য খাল রাখা হয়েছে সেই খালটি আনসার একাডেমি পক্ষ থেকে মাঠে ফেলে ভরাট করে আর খালের মুখ সরু করে দেওয়া হয়েছে। এতে ভারী  বৃষ্টি হলেই বৃষ্টির পানি খাল দিয়ে দ্রুত প্রবাহিত হতে না পারায়  ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। 

এলাকার পানি নিষ্কাশনের ওই খালের মুখ বন্ধের বিষয়ে আনসার একাডেমী কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তাদের ব্যস্ততার কারণে প্রতিবেদকের সাথে তাদের কথা বলা সম্ভব হয়নি।

এলাকাবাসীর একটা দাবি অতি দ্রুত সুয়ারেজ খালটি প্রতিবন্ধকতা থেকে সচল করে এই ভুক্তভোগী মানুষকে স্বস্তি দেয়ার৷ যাতে এরকম দুর্বি সহজ জীবন আর কাটাতে না হয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী৷
  
কালিয়াকৈর পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন জানান, মঙ্গলবারের বৃষ্টিতে ঐ এলাকায় দোকানপাট সহ রাস্তা তলিয়ে গেছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথেই পৌরসভার পক্ষ থেকে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের জন্য যে সরু খালটি আছে ওই খালটিকে প্রশস্ত করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া যে সমস্ত পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকেও খোঁজখবর নেয়া হচ্ছে। এরপর যাতে আর কোন ক্ষয়ক্ষতি না হয় সেদিকে প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy