
X
সুনামগঞ্জে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা
সুনামগঞ্জে এনজিও সংস্থা ইরা'র "লাইট" প্রকল্পের উদ্যোগে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'এফ্যারর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট (ইরা)'র আয়োজনে, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায়, "লাইট" প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এনজিও সংস্থা ইরা'র প্রোগ্রাম ডিরেক্টর, মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক, মোহাম্মদ মিনহাজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মতিউর রহমান ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের উপদেষ্টা হিউম্যানিটারিয়ান এ্যাফেয়ার, মোহাম্মদ সাজেদ।
সভায় স্বাগত বক্তব্য দেন, এনজিও সংস্থা ইরা'র নির্বাহী পরিচালক, ফাহমিদা আখতার।
সভায় শিক্ষক, যুব স্বেচ্ছাসেবক, কমিউনিটি প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও বিভিন্ন অংশীজনসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বজ্রপাত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “বজ্রপাতের ঝুঁকি কমাতে সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং শক্তিশালী করতে হবে।
এছাড়া সোমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রতিনিধি, এবং যুব স্বেচ্ছাসেবক হাসিনা বেগম "লাইট" প্রকল্পের বিভিন্ন অর্জন, শিক্ষণীয় অভিজ্ঞতা এবং কমিউনিটিতে সৃষ্ট ইতিবাচক পরিবর্তনের বিষয়গুলো তুলে ধরেন।
সভায় দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা প্রচার, বজ্রপাত ঝুঁকি হ্রাস এবং নারী ও যুব নেতৃত্ব বিকাশে"লাইট"প্রকল্পের উল্লেখযোগ্য অবদান ও অর্জনসমূহ উপস্থাপন করা হয়।
আরোও বক্তব্য দেন, নেপালি পার্টিসিপেন্ট, মেডিকেল এবং পাবলিক হেলথ অফিসার, প্রজেক্ট কো-অডিনেটর, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার, ইরা, সুনামগঞ্জ।