প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:১৫ পিএম আপডেট: ১৬.০৬.২০২৬ ৭:২০ পিএম (ভিজিট : ৫৫)

X
জনসচেতনতামূলক কর্মশালা
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালক আ.ন.ম নাজিম উদ্দীন সদস্য (যুগ্ম সচিব)।
সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক মো. কামরুল হক প্রমুখ।