নাটোরে পদ্মায় ফের গোলাগুলি, জেলে নিহত

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

নাটোরের লালপুরে পদ্মা নদীতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে

2026-06-16T19:26:03+00:00
2026-06-16T19:26:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে পদ্মায় ফের গোলাগুলি, জেলে নিহত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৭:২৬ পিএম   (ভিজিট : ৫৩)
জেলে নিহত
X

জেলে নিহত

নাটোরের লালপুরে পদ্মা নদীতে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের গুলিতে সাহাবুল ইসলাম (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক জেলা আহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) রাতে ১ টা ৪৫ মিনিট থেকে ২ টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে। 

নিহত সাহাবুল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের ইউনুছ প্রামানিকের ছেলে। আহত রবিউল ইসলাম (৩৭) একই উপজেলার চানমাড়ী গোরস্থান এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবুল ও রবিউল নিজেদের শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় গত দুই দিন ধরে পদ্মা নদীতে মাছ ধরছিলেন। সোমবার গভীর রাতে চর এলাকা থেকে মোটরসাইকেলে আসা ৫ থেকে ৬ জন অজ্ঞাত অস্ত্রধারী দুর্বৃত্ত নদীর তীরের কাছ থেকে নৌকাটিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।

এ সময় একটি গুলি সাহাবুল ইসলামের ডান কাঁধের ওপরের অংশে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে আতঙ্কিত হয়ে তার সঙ্গে থাকা রবিউল ইসলাম নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার সময় তিনি আহত হন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লালপুর থানা পুলিশ পদ্মা নদীতে ভাসতে থাকা নৌকা থেকে সাহাবুল ইসলামের মরদেহ উদ্ধার করে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত রবিউল ইসলাম হামলাকারীদের চিনতে পারেননি বলে জানিয়েছেন। লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ি এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy