ঢাকায় এমএসএফ'র আয়োজনে হিউম্যান রাইটস ফ্যাক্ট ফাইন্ডিং স্কীলস শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

বেসরকারি উন্নয়ন সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের এমএসএফ আয়োজনে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় এনজিও ফোরাম মিলনায়তনে মানবাধিকার কর্মীদের নিয়ে তিনদিনব্যাপী

2026-06-17T11:12:32+00:00
2026-06-17T11:12:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢাকায় এমএসএফ'র আয়োজনে হিউম্যান রাইটস ফ্যাক্ট ফাইন্ডিং স্কীলস শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:১২ এএম   (ভিজিট : ৫১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের "এমএসএফ" আয়োজনে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় এনজিও ফোরাম মিলনায়তনে মানবাধিকার কর্মীদের নিয়ে তিনদিনব্যাপী হিউম্যান রাইটস ফ্যাক্ট ফাইন্ডিং স্কীলস শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

সোমবার সকাল ৯ টায় প্রশিক্ষণ কর্মশালার সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান৷ 

উদ্বোধনী দিনে মানবাধিকার সর্বজনীন ঘোষনা, নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন জাতিসংঘ বাংলাদেশের হিউম্যান রাইটস অফিসার মোঃ জাহিদ হোসেন ও জেন্ডারে ধারণা, নীতি, অনুশীলন ও মানবাধিকারের সাথে সম্পর্ক নিয়ে প্রশিক্ষণ দেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের ইমপাওয়ারহার প্রজেক্টের কো অর্ডিনেটর নাজনীন শবনম এবং নারী ও শিশু নির্যাতন দমন, অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে বিদ্যমান আইন নিয়ে প্রশিক্ষণ দেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট খালিদ হোসাইন সরকার। প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে প্লানিং ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, সাক্ষাৎকার গ্রহণ কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন দৈনিক প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক পার্থ সাহা, প্রমানিক তথ্য সংগ্রহ ও পর্যালোচনা নিয়ে প্রশিক্ষণ দেন এডভোকেট নাহিদ শামস এবং ফ্যাক্ট ফাইন্ডিং এ ব্যবহারিক নানা কৌশলগত দিক নিয়ে প্রশিক্ষণ দেন এমএসএফ'র প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান। 

সমাপনী দিনে ডকুমেনটেশন এন্ড রিপোর্ট রাইটিং স্কিলস, সেফটি, সিকিউরিটি এন্ড কনফিডেন্টলি ইন এফএফ সেশনে প্রশিক্ষণ দেবেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোটার সাজ্জাদ হোসেন। 
সমাপনী দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরনের মধ্যদিয়ে সমাপ্তি করা হবে তিনদিনের এই প্রশিক্ষণ কর্মশালা। 

প্রশিক্ষণের সার্বিক তত্বাবধানে ছিলেন এমএসএফ'র প্রধান কো অর্ডিনেটর এডভোকেট নাহিদ শামস। সহযোগিতায় ছিলেন তাহসিন রুমা, তাহেরা ও সাইফুদ্দীন। 

প্রশিক্ষণ কর্মশালায় উত্তরাঞ্চল,  দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল থেকে ২৭ জন মানবাধিকার ও গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণপ্রাপ্ত মানবাধিকার কর্মীরা জানান, এই প্রশিক্ষণ তাদের মাঠ পর্যায়ে ঘটনা অনুসন্ধান, ভিকটিম বা সারভাইভার সনাক্তে একটি শক্তিশালী ও নিরপেক্ষ তথ্য নির্ভর ফ্যাক্ট ফাইন্ডিং তৈরীতে অনেক সহায়ক হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে হিউম্যান ডিফেন্ডার মেম্বাররা প্রকৃত ভিকটিমের উপর ঘটে যাওয়া ঘটনার সঠিক বিচার ও আইনী সহায়তা পাবেন তাদের ফ্যাক্ট ফাইন্ডিং এর মাধ্যমে প্রত্যয় ব্যক্ত করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy