জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশের সেরা পাঁচে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করেছে

2026-06-17T12:15:15+00:00
2026-06-17T12:15:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশের সেরা পাঁচে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১৫ পিএম   (ভিজিট : ৭৫)
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশের সেরা পাঁচে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ
X

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে দেশের সেরা পাঁচে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ

৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ প্রতিযোগিতায় দেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় পর্যায়ে ৫ম স্থান অর্জন করেছে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি শুধু নিজের গৌরবই বৃদ্ধি করেনি, বরং সমগ্র চরফ্যাশন উপজেলার জন্য একটি নতুন ইতিহাস রচনা করেছে।

জানাযায়, কলেজটির উদ্ভাবনী প্রকল্প ছিল আধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট রোবোটিক সিস্টেম। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তার অনন্য উদাহরণ হিসেবে প্রকল্পটি জাতীয় পর্যায়ে প্রশংসা ও স্বীকৃতি লাভ করে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, চরফ্যাশন উপজেলার ইতিহাসে এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিযোগিতায় স্থান অর্জন করল। এর আগে উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ ধরনের জাতীয় সাফল্য অর্জন করতে পারেনি।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। কলেজের এই সাফল্যে আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত শিক্ষক-শিক্ষার্থীসহ সমগ্র চরফ্যাশনবাসী।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এই অর্জন ভবিষ্যতে চরফ্যাশনের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে নতুন নতুন সাফল্যের দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy