ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় স্যালাইন সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের

2026-06-17T12:20:28+00:00
2026-06-17T12:20:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:২০ পিএম   (ভিজিট : ৪৫)
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
X

ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম

ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় স্যালাইন সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তায় নিজ অর্থায়নে ১০০ স্যালাইন প্রদান করেছেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।

মঙ্গলবার সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারের হাতে স্যালাইনগুলো তুলে দেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত ২০৭ জন ডেঙ্গু রোগী ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্যালাইনের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান সানি, সেবা তত্ত্বাবধায়ক আক্তারা খানম, ঝালকাঠি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি খন্দকার জহিরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আল মামুন খলিফা, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রানা এবং ঝালকাঠি জেলা ফার্মেসি মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ অন্যান্যরা।

এ সময় মো. শামীম তালুকদার বলেন, “সদর হাসপাতালে স্যালাইন সংকটের বিষয়টি আমার এক ছোট ভাই ফোন করে জানায়। বিষয়টি জানার পর ডেঙ্গু রোগীদের কথা বিবেচনা করে আমি নিজ অর্থায়নে ১০০টি স্যালাইন প্রদান করেছি। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করব।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার এবং আরএমও ডা. মেহেদী হাসান সানি এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “ডেঙ্গু পরিস্থিতিতে এমন সহায়তা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy