ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম তরিকুল ইসলাম পাপন।মঙ্গলবার দিবাগত

2026-06-17T14:19:45+00:00
2026-06-17T14:19:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফ্লাইওভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:১৯ পিএম   (ভিজিট : ৩১)
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ছবি
X

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ছবি

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম তরিকুল ইসলাম পাপন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তরিকুলের বাসা শ্যামপুরের ২২৩/১ করিমুল্লার বাগ এলাকায়। তার বাবার নাম সফিকুল ইসলাম মাসুদ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি।

কয়েকজন পথচারী জানান, রাত সাড়ে ১১টার দিকে তরিকুলকে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তরিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তরিকুল জানিয়েছিল কয়েকজন ছিনতাইকারী ছুরি দিয়ে আঘাত করলে তিনি আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy