পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদের সুরক্ষা ও চিংড়ির মান নিয়ন্ত্রণে এক বিশেষ মোবাইল কোর্ট এবং পুশ বিরোধী অভিযান পরিচালনা

2026-06-17T14:20:04+00:00
2026-06-17T14:20:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:২০ পিএম   (ভিজিট : ২৪)
পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড
X

পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড

খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদের সুরক্ষা ও চিংড়ির মান নিয়ন্ত্রণে এক বিশেষ মোবাইল কোর্ট এবং পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। 


মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী উপজেলার শিববাটি, মিনহাজ্ব বাজার ও গড়ইখালি এলাকায় এই অভিযান চালানো হয়।​ 


অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। 


এ সময় মৎস্য ও মৎস্যপন্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।​ একই সাথে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে নদী থেকে অবৈধভাবে ধরা আনুমানিক ১ লক্ষ পার্শে মাছের পোনা জব্দ করা হয়। 


জব্দকৃত পোনাগুলো পরবর্তীতে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে পুনরায় নদীতে অবমুক্ত করা হয়েছে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন ​মৎস্য সম্পদের ক্ষতি সাধন করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং চিংড়ির মান সুরক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।​


অভিযান পরিচালনাকালে মৎস্য কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন ক্ষেত্র-সহকারী রণবীর সরকার। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ নৌ পুলিশের শিববাটি নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল।​


মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ ঠেকাতে এবং বাজারে গুণগত মান বজায় রাখতে এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy