ডামুড্যায় কৃষিজমি কাটায় মোবাইল কোর্ট: ২ লাখ টাকা জরিমানা

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামে উর্বর কৃষিজমি বিনষ্ট ও সরকারি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে

2026-06-17T14:45:33+00:00
2026-06-17T14:45:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডামুড্যায় কৃষিজমি কাটায় মোবাইল কোর্ট: ২ লাখ টাকা জরিমানা
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ৩২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা গ্রামে উর্বর কৃষিজমি বিনষ্ট ও সরকারি গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং অপর একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উর্বর কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে শফিক মাদবরকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় এস্কেভেটর (ভেকু) সরবরাহের দায় স্বীকার করায় কনেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহিম মেম্বারকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উত্তর সৈয়দবস্তা এলাকায় দীর্ঘদিন ধরে এস্কেভেটরের মাধ্যমে কৃষিজমির মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। এতে উর্বর কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত গ্রামীণ সড়কেরও ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানের সময় শফিক মাদবরের বিরুদ্ধে কৃষিজমি বিনষ্ট এবং ইব্রাহিম মেম্বারের বিরুদ্ধে এস্কেভেটর সরবরাহের অভিযোগের সত্যতা পাওয়া যায়। তারা অভিযোগ স্বীকার করলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

একই মামলার আরেক অভিযুক্ত সোহেল বেপারীকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy