বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন রাজনগরবাসী

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে ঢাকা

2026-06-17T15:12:56+00:00
2026-06-17T15:12:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টিকে উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন রাজনগরবাসী
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৩৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজার সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে আকাশপথে সিলেট পৌঁছানোর পর তিনি সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন।

শ্রীমঙ্গলে যাওয়ার পথে রাজনগর উপজেলার কলেজ পয়েন্টে শত শত মানুষ বৃষ্টির মধ্যেই সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সাধারণ মানুষের এই উপস্থিতি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায়। সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

পরে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এ অনুষ্ঠানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

এদিকে মৌলভীবাজারের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে কিছু সময় বিশ্রাম নেওয়ার পর বিএনপির নেতাদের সঙ্গে একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy