আত্রাইয়ে সন্ত্রাসীদের হাতে মহিলা কলেজের প্রভাষক খুন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে বড় শিমলা মহিলা কলেজের এক প্রভাষককে নির্মমভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা। নিহত

2026-06-17T15:17:47+00:00
2026-06-17T15:17:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে সন্ত্রাসীদের হাতে মহিলা কলেজের প্রভাষক খুন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:১৭ পিএম   (ভিজিট : ৩৬)
প্রভাষক নেয়ামুল বাশী
X

প্রভাষক নেয়ামুল বাশী

নওগাঁর আত্রাইয়ে বড় শিমলা মহিলা কলেজের এক  প্রভাষককে নির্মমভাবে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা। নিহত ব্যক্তি একজন হজ্ব কাফেলারও মোয়াল্লেম ছিলেন। গত মঙ্গলবার (১৬ জুন) ২০২৬ ইং  দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মাঝামাঝি রেললাইনের পাশে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত প্রভাষক নেয়ামুল বাশী (৫০) রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মৃত নজিবর রহমান দেওয়ানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে নওগাঁ সদর উপজেলার চকরামপুর মহল্লায় বসবাস করতেন।
নিহতের ছোট ভাই মিজানুর রহমান জানান, মঙ্গলবার (১৬ জুন) রাত ৮টার দিকে নেয়ামুল বাশী আত্রাই থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার সময় পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় তিনি জানিয়েছিলেন যে, নওগাঁয় পৌঁছে তিনি এশার নামাজ আদায় করবেন। কিন্তু এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

​পরদিন বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে স্থানীয়রা রেললাইন ধারে হাঁটার সময় ভরমাধাইমুড়ি ও শাহাগোলার মধ্যবর্তী রেললাইনের পূর্বপাশে লাশটি পড়ে থাকতে দেখেন। মহুুর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম জানান, যেহেতু লাশটি রেললাইনের পাশে পাওয়া গেছে, তাই আইনানুযায়ী রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে। ​সান্তাহার রেলওয়ে থানার (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে নিয়মিত হত্যা মামলা রুজু করা হবে। এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ​এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের স্বজন ও এলাকাবাসী দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy