বাঁশখালীতে সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় স্থানীয় এক প্রভাবশালী কর্তৃক সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে।এ ঘটনায় (১৬

2026-06-17T15:25:31+00:00
2026-06-17T15:25:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঁশখালীতে সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ২৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় স্থানীয় এক প্রভাবশালী কর্তৃক সাংবাদিক পরিবারের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় (১৬ জুন) মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মিজান বিন তাহের। 

ভুক্তভোগী সাংবাদিক মিজান বিন তাহের বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক মানবকণ্ঠের বাঁশখালী উপজেলা প্রতিনিধি। এদিকে অভিযোগের পরপরই দখল কাজ বন্ধ করে দেন বলে জানান বাঁশখালী উপজেলা প্রশাসন। 

অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার ১৩ জুন রাতে জলদী মাখজানুল উলুম বাইঙ্গাপাড়া বড় মাদ্রাসার উত্তর পাশের দোকান ও খোলা জায়গাটি জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন শহিদুল্লাহ নামে এক প্রভাবশালাী ব্যক্তি।এই সময় ভুক্তভোগী সাংবাদিক মিজান বিন তাহের ও তাঁর পরিবার দখল কাজে বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক মিজান বিন তাহের বলেন, 'ওই জায়গাটি ১৯৫১ ইংরেজিতে আমার দাদা ক্রয় করেন। এরপর আমরা পৈতৃকভাবে সেটা ভোগ করতেছি। জায়গায় দোকান নির্মাণও করা হয়েছিল। হটাৎ শনিবার গভীর রাতে পৌরসভার বাহারউল্লাহ পাড়ার শহিদুল্লাহ নামে এক ব্যাক্তি আমাদের জায়গাটি জোরপূর্বক টিনের বেড়া দিয়ে দখলের চেষ্টা করেন। দখল কাজে বাধা দিলে সে আমাদের হুমকি প্রদান করেন। এতে আমরা স্তম্ভিত হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'ওই জায়গার দলিল আমাদের নামে রয়েছে। কাগজপত্রও সব ঠিক আছে। মামলার রায়সহ সবকিছু আমাদের পক্ষে। এছাড়া ভবন নির্মাণের জন্য পৌরসভার অনুমোদন রয়েছে। একজন গণমাধ্যমকর্মী হয়েও প্রভাবশালীর হাত থেকে রক্ষা পাচ্ছি না। আমি ওই প্রভাবশালীর দখল বন্ধ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, 'জমি দখলের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য মৌখিক ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।'

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.ওমর সানী আকন বলেন, 'সাংবাদিকের জায়গা দখল চেষ্টার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দু'পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy