বিলাইছড়িতে “CHT Climate Declaration 2026” উপলক্ষে মতবিনিময় সভা

বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

সারাবাংলা

পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “CHT Climate Declaration 2026” উদ্যোগের আওতায়

2026-06-17T15:35:31+00:00
2026-06-17T15:35:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিলাইছড়িতে “CHT Climate Declaration 2026” উপলক্ষে মতবিনিময় সভা
বিলাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ২৮)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে “CHT Climate Declaration 2026” উদ্যোগের আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন (বুধবার) বিলাইছড়ি উপজেলা সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করে বান্দরবান পার্বত‍্য জেলার "ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইন‍্যাবল বাংলাদেশ- YDSB।"

এ উদ্যোগের অংশীদার হিসেবে রয়েছে SheRAA, বহ্নিশিখা, ব্র‍্যাক ইউনিভার্সিটির C3ER এবং SPaRC.

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কাশ্তি দেওয়ান এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা, জাকির হোসেন।

আয়োজক YDSB-এর পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক মোঃ তাওহীদুল ইসলাম এবং গবেষণা কর্মকর্তা অন্নিকা তঞ্চঙ্গ্যা।
আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের জলবায়ু ঝুঁকি, কৃষি ও জীব বৈচিত্র্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব, তরুণদের অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে অভিযোজনমূলক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, উন্নয়ন সংগঠন এবং স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

বক্তারা আশা প্রকাশ করেন, “CHT Climate Declaration 2026” উদ্যোগ পার্বত্য চট্টগ্রামে জলবায়ু সহনশীল উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং যুবসমাজের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy