গাজীপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

গাজীপুর সদর প্রতিনিধি

সারাবাংলা

মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি এই স্লোগানে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় এক মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ

2026-06-17T15:36:45+00:00
2026-06-17T15:36:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
গাজীপুর সদর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৩৬ পিএম   (ভিজিট : ৫৭)
X

মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি" এই স্লোগানে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় এক মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ কয়েকশো লোকজন ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। 

বুধবার (১৭ জুন) সকালে হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হলে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে। 

উক্ত মানববন্ধনে বন ও পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, স্থানীয় মাদ্রাসা সুপার আব্দুর রহমান, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক, কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন, নুরুল আমীন মাস্টার, গাজীপুর সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম, নুর উদ্দীন খন্দকার, হোতাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী বাতেন মোল্লা ও আব্দুল আজিজ সাধু প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে উপস্থিত জনতা মাদকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নিকটস্থ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি জমা দেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy