প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৪৪ পিএম (ভিজিট : ২৮)

X
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর গাছের চারা বিতরণ
নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়ন ও কারিগরি সহাযোগিতায় ঘাসফুল এনজিওর বাস্তবায়নে বিভিন্ন ঔষধী জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন।
ঘাসফুল এনজিওর প্রকল্প সমন্বয়কারী আব্দুল্লহর সঞ্চালনায় নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র পাল এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপ পরিচালক ঘাসফুল জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক ঘাসফুল কে. এম. জি রব্বানী বসুনিয়া, জোনাল ম্যানেজার-ঘাসফুল মোঃ জানোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। বৃক্ষ মানুষের ডিপিএস এর মতো। আপদকালীন সময়ে গাছ বিক্রি করে পরিবারের সমস্যাও দুর করা যায়। প্রধান মন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণের কথা উল্লেখ করে বলেন, ঘাসফুল এনজিও যে বৃক্ষরোপণ করছে তা প্রধান মন্ত্রী তারেক রহমানের ২৫কোটি বৃক্ষরোপণের সাথে সম্পৃক্ত।