প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৪৭ পিএম (ভিজিট : ৬৬)

X
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার (ওসি) মো. রবিউল হক। মে- ২০২৬ মাসের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন হয়।
জানা যায়, ২০২৬ সালের মে মাসে বাঁশখালী থানার ওসি রবিউল হকের নেতৃত্বে ৪৯টি মামলা রুজু ও নিষ্পত্তি, ১২৫টি অভিযোগ নিষ্পত্তি, ৬০টি ওয়ারেন্ট বাস্তবায়ন, ৬টি মাদক মামলাসহ ৭৫ জন আসামি গ্রেপ্তার, ২ হাজার ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ লিটার মদ উদ্ধারসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করে। এছাড়া থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।
বাঁশখালী থানার (ওসি) মো. রবিউল হক বলেন, ‘এই শ্রেষ্ঠ অফিসার হওয়ার সম্মান শুধু আমার নয়, পুরো বাঁশখালীর মানুষ এবং থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতে বাঁশখালী থানা পুলিশ আরও সাফল্য অর্জন করার লক্ষ্যে বাঁশখালীবাসীর সহযোগিতা কামনা করি।’#
ছবি: ক্যাপশন> চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম থেকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার নিচ্ছেন রবিউল হক