শেরপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, শেরপুর

সারাবাংলা

বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণের লক্ষ্যে শেরপুর সদর

2026-06-17T15:50:06+00:00
2026-06-17T15:50:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, শেরপুর
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ৩১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

বিষ ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণের লক্ষ্যে শেরপুর সদর উপজেলায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এ কর্মসূচির আয়োজন করে। আইএফএডি (IFAD) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. তৌফিক আহমদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মুহাম্মদ সাখাওয়াত হোসেন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সালাউদ্দিন কায়সার, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রোগ্রাম, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহ। এছাড়াও বক্তব্য দেন কৃষিবিদ বনানী দেবনাথ, অতিরিক্ত উপপরিচালক (পিপি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এবং শফিকুল ইসলাম গোল্ডেন, কৃষক দল, শেরপুর।

স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মুসলিমা খানম নীলু, উপজেলা কৃষি কর্মকর্তা, শেরপুর সদর, শেরপুর।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কংগ্রেসে নিরাপদ খাদ্য উৎপাদন, কম খরচে চাষাবাদ এবং কৃষিপণ্য বাজারজাতকরণ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি চারটি প্রদর্শনী স্টলে আধুনিক কৃষিপদ্ধতি ও বিষমুক্ত খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়।

অংশগ্রহণকারী কৃষকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা সঠিক মাত্রায় সার ও কীটনাশক ব্যবহার, উৎপাদন খরচ কমানো এবং নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল সম্পর্কে জানতে পেরেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুসলিমা খানম নীলু বলেন, এ কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান ও প্রযুক্তি অন্যান্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে স্থায়ী ফার্মার সার্ভিস সেন্টার গড়ে তুলে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy