যমজ দুই ভাইয়ের জীবনসঙ্গিনী যমজ দুই বোন, এমন বিয়ে কজন দেখেছেন?

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

সারাবাংলা

যমজের সঙ্গে যমজের বিয়ে অনেকেই স্বপ্নে দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এলো টাঙ্গাইলের ভূঞাপুরে জমজ দুই বোনের

2026-06-17T15:52:10+00:00
2026-06-17T16:05:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যমজ দুই ভাইয়ের জীবনসঙ্গিনী যমজ দুই বোন, এমন বিয়ে কজন দেখেছেন?
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫২ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৪:০৫ পিএম  (ভিজিট : ৪৭৬)
যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে
X

যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের বিয়ে

যমজের সঙ্গে যমজের বিয়ে অনেকেই স্বপ্নে দেখেন। এবার এই স্বপ্ন পূরণের খবর এলো টাঙ্গাইলের ভূঞাপুরে জমজ দুই বোনের সঙ্গে লক্ষীপুরের সদর উপজেলার জমজ দুই ভাইয়ের বিয়ে সম্পন্নের মাধ্যমে।

বুধবার (১৭ জুন) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের যমজ দুই মেয়ের সঙ্গে লক্ষীপুরের উপজেলার রাজিবপুর গ্রামের মোঃ নুরুল আলমের জমজ দুই ছেলের আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। জানা গেছে, জমজ দুই ছেলে মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ আব্দুল জব্বার দুজনই দুবাই প্রবাসী। মোঃ আব্দুর রাজ্জাকের সাথে সুমাইয়া আক্তারের এবং মোঃ আব্দুল জব্বারের সাথে সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়।

অন্যদিকে কষ্টাপাড়া গ্রামের শফিকুল ইসলামের জমজ মেয়ে সুমাইয়া আক্তার লতা ও সোনিয়া আক্তার পাতা দু'জনই এইচএসসি পরীক্ষার্থী। বুধবার তিন লক্ষ টাকা করে কাবিনে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়। তাদের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং যমজ নবদম্পতিদের এক নজর দেখতে বিয়ে বাড়িতে ভিড় জমায় বিভিন্ন এলাকার লোকজন।
স্থানীয়রা জানান, সাধারণত এই রকম বিয়ে সচরাচর দেখা যায় না। তাই বিয়ে দেখতে অনেক লোক এসেছে। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর তাদের দেখতে এসেছে। তবে বিষয়টি খুবই ভালো লেগেছে। এই দুই নবদম্পতি যাতে সুখী হয়, সে জন্য দোয়া চেয়েছেন তাদের স্বজনরা।

জমজ দুই ভাই বলেন- আমরা দুই ভাই লেখাপড়া শেষ করে প্রবাসে থাকি। আমরা ছোটকাল থেকেই একসাথে বড় হয়েছি। তাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নেই যে, কোন জমজ দুই বোনকে বিয়ে করবো। তার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে তথ্য আদান-প্রদান মাধ্যমে দুই জমজ বোনের সন্ধান পাই। আলহামদুলিল্লাহ, তারা আমাদের বিয়ে করতে সম্মতি দিয়েছে। আমরা দুই জমজ ভাই দুই জমজ বোনকে বিয়ে করতে পেরে খুবই আনন্দিত। আমাদের জন্য সবাই দোয়া করবেন, যেন দাম্পত্য জীবন সুখের হয়।
যমজ দুই মেয়ের চাচা রফিকুল ইসলাম মনি জানান, যমজ দুই ভাতিজির জন্য যমজ দুই ছেলের সন্ধান পাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকার এক শিক্ষকের মাধ্যমে। ভাতিজি দু'জনই এইচএসসি পরীক্ষা দেবে এবং ছেলেরাও দুইজন লেখাপড়া শেষ করে প্রবাসে চাকরি করছে। আল্লাহ তাআলা তাদের জুটি মিলিয়ে দিয়েছে। তাদের জন্য দোয়া চেয়েছেন, যেন তাদের দাম্পত্য জীবন সুখের হয়।

যমজ দুই ছেলের পিতা মোঃ নুরুল আলম জানান, যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে অনেক আনন্দিত। তিনি নবদম্পতিদের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy