প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৪:৪০ পিএম (ভিজিট : ৩৫)

X
চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ১টা ৩০ ঘটিকায় জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন শিবেরবাজার বিওপি’র একটি টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে নিমসার বাজার এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা। তবে এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।