চন্দনাইশে অবৈধ বালুমহালে প্রশাসনের অভিযান: জরিমানা আদায়

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবদুর

2026-06-17T18:31:25+00:00
2026-06-17T18:31:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে অবৈধ বালুমহালে প্রশাসনের অভিযান: জরিমানা আদায়
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ৭৬)
চন্দনাইশে অবৈধ বালুমহালে প্রশাসনের অভিযান: জরিমানা আদায়
X

চন্দনাইশে অবৈধ বালুমহালে প্রশাসনের অভিযান: জরিমানা আদায়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে অবৈধ বালু মহালে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। 

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার বরকল ব্রীজের পাশ্ববর্তী ১১টি বালুর স্তুপে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় বালুর স্তুপগুলোতে লাল পতাকা স্থাপন করেন উপজেলা প্রশাসন। বালুর স্তুপগুলোতে ব্যবসার সাথে জড়িতদের বৈধ কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়।

অভিযান কালে  দুইটি ট্রাকের ২জন চালকের ড্রাইভিং লাইসেন্স  না থাকায় সড়ক পরিবহন আইনে ২ মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে তেলের দোকানে লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলায় ২০ হাজার টাকা, এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে দুই শত টাকাসহ ৪ জনকে ৪ টি মামলায় মোট ৪০ হাজার ২শত টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy