বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় নারী-পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে

2026-06-17T18:34:00+00:00
2026-06-17T18:34:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১১২)
বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা
X

বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

নাটোরের বাগাতিপাড়ায় নারী-পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। সভায় স্থানীয় তরুণ প্রতিনিধিরা বেতন বৈষম্য, নারীদের কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাল্যবিয়ে ও ছেলে সন্তানকে অগ্রাধিকার দেওয়ার মতো বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এস বি সাত্তার উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy