আর্জেন্টিনার জয়ে ‘বাজি হেরে’ ব্রাজিল ভক্তের মাথা ন্যাড়া!

লালমোহন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে ফেসবুক লাইভে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা জিতলে নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন।যেই কথা

2026-06-17T18:43:45+00:00
2026-06-17T18:43:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আর্জেন্টিনার জয়ে ‘বাজি হেরে’ ব্রাজিল ভক্তের মাথা ন্যাড়া!
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৭২)
কথার বরখেলাপ করেননি হৃদয়
X

কথার বরখেলাপ করেননি হৃদয়

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে ফেসবুক লাইভে ঘোষণা দিয়েছিলেন, আর্জেন্টিনা জিতলে নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন। 

যেই কথা সেই কাজ। বুধবার (১৭ জুন) সকালে আর্জেন্টিনার জয়ের পর নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন ভোলার ওই ব্রাজিল সমর্থক।

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বাসিন্দা হৃদয় নামের ওই ব্রাজিল ভক্ত ম্যাচ শুরুর আগে ফেসবুক লাইভে এসে ঘোষণা দেন, আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয়ী হলে তিনি নিজের মাথা ন্যাড়া করে ফেলবেন।

সেই ঘোষণার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে মজার ছলে নিলেও ম্যাচ শেষে দেখা যায়, নিজের কথার বরখেলাপ করেননি তিনি।

বুধবার সকালে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত খেলেন অধিনায়ক লিওনেল মেসি। করেন ২০২৬ বিশ্বকাপের প্রথম হ্যাট্রিকও। তার নেতৃত্বে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারায় আর্জেন্টিনা। 

এদিকে মাথা ন্যাড়া করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। 

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার দুই সমর্থক ব্রাজিল ভক্ত হৃদয়ের মাথা ন্যাড়া করে দিচ্ছেন। অনেকেই আবার সেই ব্রাজিল ভক্তের প্রশংসা করছেন কথা রাখার জন্য, আবার কেউ বিষয়টিকে হাস্যরসের খোরাক হিসেবে দেখছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy