নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

মাদক চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও

2026-06-17T18:52:37+00:00
2026-06-17T18:52:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৫২ পিএম   (ভিজিট : ৬০)
নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
X

নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

মাদক চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ দুই মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলার চায়নামোড় এলাকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৪৭) এবং একই গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. খোকন (৩০)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ও ইজিবাইকের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy