শেরপুরের ঝিনাইগাতীতে আর্জেন্টিনার সমর্থনে র‌্যালি

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফুটবলের জগতে বিশ্বকাপ মানেই বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের সমর্থন নিয়ে এক আনন্দ উল্লাসের সময় পার করে থাকে ফুটবল

2026-06-17T18:55:09+00:00
2026-06-17T18:55:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরের ঝিনাইগাতীতে আর্জেন্টিনার সমর্থনে র‌্যালি
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৫১)
শেরপুরের ঝিনাইগাতীতে এক ঝাঁক তরুণ আর্জেন্টিনার সমর্থনে রাজপথে র‌্যালি
X

শেরপুরের ঝিনাইগাতীতে এক ঝাঁক তরুণ আর্জেন্টিনার সমর্থনে রাজপথে র‌্যালি

ফুটবলের জগতে বিশ্বকাপ মানেই বাংলাদেশের মাটিতে বিভিন্ন দেশের সমর্থন নিয়ে এক আনন্দ উল্লাসের সময় পার করে থাকে ফুটবল প্রেমিকরা। 

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় এক ঝাঁক তরুণ আর্জেন্টিনার সমর্থন ও ভালোবাসা নিয়ে রাজপথে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। 

আর্জেন্টিনা ভক্তদের নিয়ে এক আনন্দ র‌্যালি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আর্জেন্টিনার বিশাল পতাকা নিয়ে রাস্তায় আনন্দ উল্লাস করে তরুণ প্রজন্মরা। ফুটবল ও ক্রিকেট প্রেমী রাহাত পাপ্পু সহ অনেকেই এই র‌্যালির নেতৃত্ব দেয়। 

ফুটবল খেলায় নতুন প্রজন্মকে আশক্ত করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। উপজেলায় সকল দলের চেয়ে আর্জেন্টিনা ভক্তদের সংখ্যা অনেক বেশী। আর্জেন্টিনার ভক্তরা এবারের বিশ্বকাপের ট্রফিটা তাদের ভাগ্যে রয়েছে বলে তারা জানায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy