স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘরে স্বামীর হাত-পা-মুখ বেঁধে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার মধ্যরাতে উপজেলার

2026-06-17T19:38:35+00:00
2026-06-17T19:38:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘সংঘবদ্ধ ধর্ষণ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৪৪)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঘরে স্বামীর হাত-পা-মুখ বেঁধে রেখে এক গৃহবধূকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পাগলা থানা এলাকার একটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাগলা থানার ওসি আমিনুল ইসলাম।

এ ঘটনায় আজ বুধবার সকালে ২৫ বছর বয়সি ওই গৃহবধূর মা বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন।

ওই নারীর স্বামী বলেন, “বাড়িতে দুটি কক্ষের একটিতে মা এবং অন্যটিতে আমি সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করি। রাত ১টার দিকে আটজন মুখ বাঁধা অবস্থায় ঘরে ঢুকে আমার হাত-পা-মুখ বেঁধে মারধর করে।

“এ সময় আমার স্ত্রী ফেরাতে গেলে তারা তাকে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ি থেকে প্রায় দেড়শ মিটার দূরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। স্বজনরা টের পেয়ে আমার স্ত্রীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।”

ভুক্তভোগী নারীর মা কাঁদতে কাঁদতে বলেন, “আমি অসহায় মা। আমার স্বামী আছিল প্রতিবন্ধী, মইরা গেছে। মায়াডারে লইয়া থাকতাম। যারা আমার মায়াডার সর্বনাশ করছে তাগর কঠিন বিচার চাই।”

ওসি আমিনুল ইসলাম বলেন, “ভুক্তভোগী নারীর ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy