ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও রংপুর চেম্বারের যৌথ উদ্যোগে হেলথ ক্যাম্প

কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি

জাতীয়

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে রংপুর শহরে একটি বিশেষ মেডিকেল হেলথ

2026-06-17T21:04:01+00:00
2026-06-17T21:04:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল ও রংপুর চেম্বারের যৌথ উদ্যোগে হেলথ ক্যাম্প
কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ৪০)
যৌথ উদ্যোগে হেলথ ক্যাম্প
X

যৌথ উদ্যোগে হেলথ ক্যাম্প

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে রংপুর শহরে একটি বিশেষ মেডিকেল হেলথ ক্যাম্প আয়োজিত হয়েছে। হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব ইমদাদুল হোসেন। 

উনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রংপুর চেম্বার এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর তানভীর আশরাফ, ডিরেক্টর কামাল, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান এবং অন্যান্য সদস্যবৃন্দ।
 
আর সি সি আই স্কুলের অধ্যক্ষ প্রথম রোগী হিসেবে হেলথ চেক আপ করেন। হেলথ ক্যাম্পে প্রায় ১২০ জন রোগীর হেলথ চেকআপ করা হয়। যাদের মধ্যে চেম্বারের সদস্য, অভিবাবক এবং শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিল। সকাল ১১ টায় শুরু করে বিকাল তিনটা পর্যন্ত হেলথ ক্যাম্প চলে। 

ক্যাম্প শেষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশিয়ালিটি সেন্টারের সেবা এবং আধুনিক চিকিৎসা সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন হাসপাতালের চীফ বিজনেস অফিসার মাসুদ আহমেদ। আজ রংপুর বণিক সমিতির সাথে বিকাল তিনটায় আরো একটি হেলথক্যাম্প আয়োজন করা হবে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে। এখানেও প্রায় ৭০ জন সদস্য উপস্থিত থাকবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy