প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী ঘটতে যাচ্ছে?

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটিই

2026-06-18T16:36:14+00:00
2026-06-18T16:36:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী ঘটতে যাচ্ছে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৩৬ পিএম   (ভিজিট : ৯২)
প্রধানমন্ত্রী তারেক রহমান
X

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটিই হবে গত ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তার প্রথম বিদেশ সফর।

এর মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরের জন্য ভারত ও চীনকে এড়িয়ে তৃতীয় একটি দেশকে বেছে নেওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

তার এই সফরকে ঘিরে এখন পর্যন্ত যে পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ী, প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিং যাবেন এবং ২৬ জুন ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর এই সফরের খুঁটিনাটি চূড়ান্ত করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং গিয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

বিশ্লেষকরা বলছেন, ভারত-চীন বিতর্ক এড়ানো কিংবা সম্পর্কে ভারসাম্যের বার্তা দেওয়ার চেষ্টা এবং ভারতকে নিয়ে জনমনে থাকা প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে কৌশলগত কারণেই প্রথম সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়ে থাকতে পারেন প্রধানমন্ত্রী।

তাদের মতে, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্কের গতি আরও বাড়বে, যার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জটিলতার অবসান ও বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্র তৈরির সুযোগ তৈরি হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে বাংলাদেশের দিক থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে শ্রমবাজার বিষয়ে। পাশাপাশি শিক্ষাখাতেও দেশটির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা আছে।

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া। তারপরেও দেশটির শ্রমবাজার নিয়ে বিভিন্ন সময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। সিন্ডিকেটসহ বিভিন্ন কারণে এখনো বাংলাদেশের জন্য বন্ধ আছে মালয়েশিয়ার শ্রমবাজার।

ঢাকায় কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া যেসব বাংলাদেশি শ্রমিকের বৈধ কাগজপত্র নেই, তাদের বৈধতা দেওয়া এবং শ্রমবাজারটি উন্মুক্ত করে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানিতে সব বাধা দূর করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

এর বাইরে বাংলাদেশ থেকে আরও বেশি শিক্ষার্থী যেন দেশটিতে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে পারে, সেটি নিশ্চিত করতে দুই দেশের সরকারেরই আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তবে মালয়েশিয়ার চেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে। পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত বেইজিং সফর করবেন।

এ সফরে প্রায় পনেরটির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার আভাস পাওয়া গেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে এসব সমঝোতা স্মারক হবে বলে জানা যাচ্ছে।

তবে এই সফরে যে কয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে তার মধ্যে রয়েছে- বাংলাদেশে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু, তিস্তা মহাপরিকল্পনা, যমুনায় আরেকটি সেতু, বাংলাদেশে চীনা অর্থনৈতিক অঞ্চল।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy