দেশে আবারও ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪, যা তুলনামূলকভাবে হালকা। বৃহস্পতিবার (১৮

2026-06-19T09:08:42+00:00
2026-06-19T09:08:42+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৯:০৮ এএম   (ভিজিট : ৫৭৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪, যা তুলনামূলকভাবে হালকা। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূমিকম্প রেকর্ড করা হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ফলে আশপাশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। হঠাৎ কম্পনে কিছু এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে দেশে ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

ইএমএসসির তথ্যানুযায়ী, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকা, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি। ওই কম্পনে আশপাশের এলাকায় হালকা ঝাঁকুনি অনুভূত হয়।

এছাড়া, গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভুটান। সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘক্ষণ ধরে কম্পন অনুভূত হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy