প্রান্তিক শিক্ষার্থীদের পাশে কুবির সাত তরুণ, শুরু হলো ‘বন্ধুস্কুল’

কুবি প্রতিনিধি

শিক্ষা

গ্রামীণ শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের মেধা বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে ‘বন্ধুস্কুল’ নামে একটি শিক্ষাবান্ধব

2026-06-20T11:48:58+00:00
2026-06-20T11:48:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
প্রান্তিক শিক্ষার্থীদের পাশে কুবির সাত তরুণ, শুরু হলো ‘বন্ধুস্কুল’
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১১:৪৮ এএম   (ভিজিট : ১২৫)
প্রান্তিক শিক্ষার্থীদের পাশে কুবির সাত তরুণ, শুরু হলো ‘বন্ধুস্কুল’
X

প্রান্তিক শিক্ষার্থীদের পাশে কুবির সাত তরুণ, শুরু হলো ‘বন্ধুস্কুল’

গ্রামীণ শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের মেধা বিকাশে কাজ করার লক্ষ্য নিয়ে ‘বন্ধুস্কুল’ নামে একটি শিক্ষাবান্ধব সামাজিক উদ্যোগের যাত্রা শুরু করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাত শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ জুন) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামে উদ্যোগটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্যোগটির প্রতিষ্ঠাতারা হলেন- সুদীপ্ত সাহা সময়, নিলয় সরকার, উম্মে হাবিবা মৌ, অঙ্কিতা দাস ঐশী, মো. কাউসার, সানজানা তালুকদার বুশরা ও যয়নব আজাদী লুবনা। শিক্ষাকে সহজলভ্য ও সবার জন্য উন্মুক্ত করে তোলার লক্ষ্য নিয়ে তাঁরা এ উদ্যোগ গ্রহণ করেছেন।

প্রতিষ্ঠাতারা জানান, প্রাথমিকভাবে ‘বন্ধুস্কুল’ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে। বিশেষ করে গ্রামীণ শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, তাদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশ এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

স্থানীয় শিক্ষক দীপক কুমার পাল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি আমাদের গ্রামের শিক্ষার্থীদের জন্য বড় একটি প্রাপ্তি। এমন একটি মহৎ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

উদ্যোগটির অন্যতম প্রতিষ্ঠাতা নিলয় সরকার বলেন, “গ্রামের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার কারণে অনেক সময় পিছিয়ে পড়ে। শহরের শিক্ষার্থীদের তুলনায় তাদের সুযোগ-সুবিধাও কম। আমরা চাই গ্রাম ও শহরের শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান বৈষম্য কমে আসুক। শিক্ষাকে সবার জন্য সমান ও উন্মুক্ত করে তোলা এবং লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে বিকাশের সুযোগ করে দিতেই আমাদের এই উদ্যোগ।”

আরেক প্রতিষ্ঠাতা উম্মে হাবিবা মৌ বলেন, “আমাদের লক্ষ্য শিশুদের জন্য আনন্দময় ও কার্যকর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, সুযোগ পেলে প্রতিটি শিশুই এগিয়ে যেতে পারে। ছোট্ট এই প্রচেষ্টার মাধ্যমে আমরা তাদের স্বপ্ন দেখার সাহস ও শেখার সুযোগ করে দিতে চাই।”

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, ‘বন্ধুস্কুল’ ভবিষ্যতে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য কার্যকর শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও সামাজিক বৈষম্য কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁদের প্রত্যাশা।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy